ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের শহরে অবস্থানরত দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠানেঃ মুহাম্মদ শাহজাহান

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক প্রস্তুতি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। জনগণের হৃদয়ে স্থান করে নিতে হলে আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে জনগণের মাঝে পৌঁছাতে হবে। বিনয়, ভালোবাসা ও সেবার মাধ্যমে আমরা মানুষের মন জয় করবো। কঠোরতা বা উগ্রতা নয়, বরং নম্রতা, ধৈর্য ও সহানুভূতির মধ্য দিয়েই আমরা আমাদের বার্তা পৌঁছাবো। মানুষ এখন পরিবর্তন চায় — একটানা ব্যর্থ শাসনের পরিণতিতে তারা আজ দিশেহারা। এই পরিবর্তনের নেতৃত্ব আমরা দিতে চাই, তবে সেটি হতে হবে আদর্শ ও জনগণের ভালোবাসার ভিত্তিতে।

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনে অবস্থানরত জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে চট্টগ্রাম ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই জাতির সামনে আজ যে নৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তা থেকে মুক্তি পেতে হলে ইসলামী নেতৃত্বের বিকল্প নেই। আর সেই নেতৃত্বের যোগ্য বিকাশ ঘটাতে হলে জামায়াতের প্রতিটি কর্মীকে হতে হবে আত্মত্যাগী, আদর্শিকভাবে দৃঢ় এবং জনসেবায় অগ্রণী।

তিনি আরও বলেন, আমাদের কথা ও আচরণে দ্বীনের শালীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার ছাপ থাকতে হবে। এ সময় বিভাজন বা অপপ্রচারে জড়ানোর সুযোগ নেই। আমাদের কর্মসূচি হতে হবে ইতিবাচক, গঠনমূলক এবং মানুষকে উদ্বুদ্ধকারী।

আনোয়ারা উপজেলার আমীর মাষ্টার আবদুল গণি’র সভাপতিত্বে ও আসন কমিটির সচিব ও কর্ণফুলী উপজেলার আমীর মাষ্টার মনির আবছার চৌধুরীর সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুল হাছান চৌধুরী প্রমুখ।

বিশেষ অতিথি বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়; এটি দাওয়াতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ সুযোগে আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামের সামগ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবো — কীভাবে ইসলাম রাষ্ট্র পরিচালনার রূপরেখা দেয়, কীভাবে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলে।

বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য শুধু বক্তৃতা নয়, কাজের মাধ্যমেই আমাদেরকে প্রমাণ করতে হবে। রাজনৈতিক শুদ্ধাচার, পবিত্রতা এবং জনসেবার মাধ্যমে আমরা মানুষের মধ্যে ইসলামী নেতৃত্বের প্রতি বিশ্বাস তৈরি করবো।”

উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সভাপতি মাষ্টার মনছুর আলী, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, জেলা মানবসম্পদ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাছান, কর্ণফুলীর সেক্রেটারি নুরুদ্দীন জাহাঙ্গীর সহ উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের শহরে অবস্থানরত দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠানেঃ মুহাম্মদ শাহজাহান

আপডেট সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫