এনসিপি যশোর জেলা সমন্বয় কমিটি অনুমোদন
- আপডেট সময় : ১২:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় নেতা কর্মী নিয়েই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে মোহাম্মদ নুরুজ্জামানকে।
এছাড়া ৫ জনকে যুগ্ম সমন্বয়কারী ও ২০ জনকে সদস্য করা হয়েছে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি রবিবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অফিশিয়াল ফেসবুকে পোস্ট করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন, যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ, ড. শহিদুল ইসলাম জাবী, সাজিদ সারোয়ার, গাজী কামরুজ্জামান হোসাইন, সালমা আক্তার আশা।
সদস্যরা হলেন, বুরহান উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফ জামান, বাদল হোসেন, এসকে আসিফ সোহান, জিয়াউর রহমান, সজীবুর রহমান, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক, প্রভাষক শফিকুল ইসলাম, আশরাফুল আলম, সালমান হাসান রাজীব, আবু সাঈদ মো. সোহেল, খন্দকার রুবাইয়া, মাসুম বিল্লাহ, জিহাদুল ইসলাম, মাহমুদ হাসান, আসমা ইসলাম, আব্দুল আলিম, শাম্মী আক্তার, রাশেদুল ইসলাম ও জাহিদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আগামি ৩ মাস বা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত অনুমোদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।













