ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ নারী গ্রেফতার

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

পাবনাতে বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা।

গ্রেফতারকৃত আসামি ফারহানা খন্দকার (৪৫) পাবনা সদর থানার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ ) দুপুর ২:৪০ ঘটিকায় এই অভিযান চালানো হয়। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন-এর নেতৃত্বে আভিযানিক দলটি পাবনা সদর থানাধীন কাচারীপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানের সময় আসামির কাছ থেকে ০১টি শর্টগান (আগ্নেয়াস্ত্র), ০১টি বন্দুকের বাট, ০১টি অস্ত্রের মেশিনারীজ টুলবক্স উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ নারী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬