ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ঈশ্বরদীতে  শরিফুল ইসলাম তুহিনের কারামুক্তি দিবস অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে বিএনপির অন্যতম নেতা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের প্রথম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই)  রাতে দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি  আব্দুস সামাদ সুলভ মালিথা, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল,  হেদায়েতুল ইসলাম অনিক খন্দকার।
এ ছাড়াও বক্তব্য দেন  উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন পলাশ, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম লাকি, যুবদল নেতা শরিফুলসহ অনেকেই ।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও শরিফুল ইসলাম তুহিন দলীয় আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শরিফুল ইসলাম তুহিন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে  শরিফুল ইসলাম তুহিনের কারামুক্তি দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬