ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে  পঞ্চম শ্রেণির  শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গোলাগুলির পর জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা, পুড়ল ৮ মোটরসাইকেল ও কোরআন বেড়ায় শতাধিক পুলিশ সদস্যের বিশেষ টহল ও অভিযান ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের কারবার, আটক ২ বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই ও চালককে শ্বাসরোধে হত্যা, ৮ ঘণ্টায় গ্রেফতার ৪ আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে, এমপি ফয়সল আমিন চান্দিনায় ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা  ঠাকুরগাঁওয়ে  বৃষ্টিতে মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ঈশ্বরদীতে  পঞ্চম শ্রেণির  শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৫:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে ভাড়ইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা, উপজেলা কৃষকদলের সহসভাপতি শাহ আজিজুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুল সরদার, বিএনপি নেতা মজিবর রহমান , বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রাং  প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেরিনা খাতুন। সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও পিটিআই কমিটির সভাপতি এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলিমুল ইসলাম মৃধা।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমরান হোসেন, দাতা সদস্য মনোয়ারা খাতুন, সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা, তামানিয়া আক্তার ও অর্ণব হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, ভালো ফলাফল অর্জন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হওয়ার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শিক্ষকদের আরও আন্তরিকতা ও যত্নের সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির ১৫ জন বিদায়ী শিক্ষার্থীর হাতে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে  পঞ্চম শ্রেণির  শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৫:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬