ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

নাটোর জেলার লালপুর উপজেলাধীন দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই সৎ সঙ্গ সেবাশ্রম অবস্থিত। আশ্রমটি বাংলা ১১০৪ সালে স্থাপিত। ৩২৮ বছরের ইতিহাস ঘেরা এই আশ্রম। ফকির চাঁদ বৈষ্ণব গোসাই এর নিজস্ব সম্পত্তি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আশ্রমের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদের আমন্ত্রন জানিয়েছি।

বর্তমানে একটি স্বার্থান্বেশী মহলের পক্ষে লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের মৃত সুধির কুমার মন্ডলের পুত্র উত্তম কুমার মন্ডল (এনআইডিনং-১৯১৬৬৬১৯০১) বাদি হয়ে গত ১৬/১১/২০২৫ তারিখে নাটোরের বিজ্ঞ আমলী আদলত,লালপুর,নাটোরে একটি মামলা দায়ের করেন। যাহার সি আর মামলা নং-৭৫৬/২০২৫(লাল)।

মামলায় উল্লেখ করা হয়েছে আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার র্কমকার ও প্রধান সেবাইত পরমানন্দ সাধুসহ সাতজনকে অভিযুক্ত করে ১ কোটি ৫০লাখ টাকা অনিয়ম-আত্মসাৎ এর অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এবিষয়ে গত ৩,৪ ও ৫ ডিসেম্বর ২০২৫ইং তারিখে জাতীয় ও স্থানীয় একাধিক দৈনিক পত্রিকায় সহ অনলাইন সংবাদ মাধ্যমে ‘শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই সৎ সঙ্গ সেবাশ্রম দেড় কোটি টাকা অনিয়ম-আত্মসাৎ অভিযোগে মামলা এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা আমাদের দৃষ্টিগোছর হয়েছে। প্রকাশিত প্রতিবেদনটি ষড়যন্ত্রমূলক, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বর্তমানে আমাদের আশ্রমেএর আয় যেমন চোখে পড়ার মত, ব্যয়ও তেমন কাগজ কলমে হিসাব করার মত। চিরাচরিত প্রথা অনুযায়ী প্রতি বছর নবান্ন অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ও আশ্রমের প্রধান সেবাইত হিসাব-নিকাশ স্বচ্ছতার জন্য ভক্ত বৃন্দ ও বৈষ্ণব ধম্বালম্বীদের উপস্থিতিতে আয়-ব্যয়ের হিসাব দাখিল করা হয়।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উক্ত মামলার বাদি উত্তম কুমার মন্ডল নিজেকে শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাই সৎ সঙ্গ সেবাশ্রম এর সভাপতি বলে মামলায় উল্লেখ করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন। সঞ্জয় কুমার কর্মকার বাদি হয়ে তার বিরুদ্ধে সহকারী জজ আদালত লালপুর, নাটোরে একটি মামলা দায়ের করেন। মামলার দোতরফা শুনানি শেষে গত ১৯/০৩/২০২৫ এ আদালতের বিজ্ঞ বিচারক আদেশ দেন যে বিবাদিগণ (উত্তম গং) যাতে নতুন কমিটি গঠন করতে না পারে বা আশ্রমের কোন কাজ পরিচালনা করতে না পারে বা বাদির আশ্রম পরিচালনা তথা শান্তিপূর্ণ ভোগ দখলে বাদা প্রদান করতে না পারে, সে মর্মে বিবাদীগণকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করা হলো। উত্তম কুমার মন্ডল সহ অনান্য তার সাঙ্গ-পাঙ্গরা গত ২৮/০৭/২০২৫ তারিখে মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নাটোর এ শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাই সৎ সঙ্গ সেবাশ্রমের সীমানায় যাবে না মর্মে শান্তি রক্ষার মুচলেকা প্রদান করেন।

এরপরেও আদালতের আদেশ অমান্য করে গত ১১/১১/২০২৫ ও ০৬/১২/২০২৫ তারিখে উত্তমসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আশ্রম দখলের চেষ্ঠা করে। উত্তম কুমার মন্ডল একজন চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদকসেবী। তাঁর সন্ত্রাসী বাহিনী পরসম্পদলোভী, লাঠিয়াল, সন্ত্রাসী এবং অন্যের সম্পত্তি অবৈধভাবে জবর-দখল করাসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে সর্বদাই লিপ্ত থাকে। ধুরন্ধর উত্তম আশ্রম কমিটি ও সাধুকে এভাবে হয়রানি করে সরাইতে পারলে সম্পত্তি, মাছ ও গাছ বিক্রয় করিয়া নিজের লক্ষ্য পূরন করতে চাই। তার বিরুদ্ধে বিজ্ঞ নাটোর আদালতে (১)GR ৬৭/২৫(লাল), (২) GR ১১৫/২৫(লাল) মামলা চলমান আছে।

বর্তমানে উক্ত উত্তম মন্ডল GR ৬৭/২৫(লাল)নং মামলায় জেল হাজতে আবদ্ধ আছে। (৩) রাজশাহী জেলা পুঠিয়া থানার মামলা নং-০১,তারিখ ০৩/০৩/২০১৪ যা চলমান রয়েছে। আশ্রম সংক্রান্ত বিভিন্ন পত্রিকা ও অনলাইন র্পোটালে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৫৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬