স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে
- আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের শাসনামলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি। গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছুই ছিল না। দেশের লাখ লাখ বিলিয়ন টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো ভোটাধিকার ছিল না। রাজনৈতিক দলগুলোর ওপর চালানো হয়েছে অমানবিক জুলুম-নির্যাতন। তাই ফ্যাসিবাদী স্বৈরাচার আ’লীগ যেনো আর কখনো ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার (৭ডিসেম্বর-২০২৪) দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি মো: সোলাইমান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান রানা, রায়হান ইসলাম রনি ও রাশেদ রাজন, দৈনিক রাজবার্তার নির্বাহী সম্পাদক বজলুর রহমান, দৈনিক নতুন প্রভাতের সিনিয়র রিপোর্টার হাবিব আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এরআগে রাজশাহী মহানগর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয়।















