ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড়, থানায় এজাহার

শাওন আহম্মেদ লেবু স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০২:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা সম্বলিত ব্যানার ও ফেস্টুন রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের পক্ষ থেকে প্রদর্শিত এই ফেস্টুনগুলোতে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত অংশগুলো অত্যন্ত ঘৃণ্য ও বিদ্বেষপূর্ণভাবে বিনষ্ট করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের হীন উদ্দেশ্যে চালানো এই ন্যক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলাবাসীর প্রতি শুভেচ্ছা জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়। গত ১৭জুলাই ২০২৬ তারিখ দিনের বেলা পর্যন্ত নাগেশ্বরী পোস্ট অফিসের গেট সংলগ্ন অত্যন্ত যত্নসহকারে ফেস্টুনগুলো স্থাপন করা থাকলেও রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে। বিশেষ করে মহান জাতীয় নেতাদের ছবি সংবলিত অংশগুলো পরিকল্পিতভাবে বিনষ্ট করার বিষয়টি স্পষ্টতই একটি উসকানিমূলক রাজনৈতিক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে মনে করছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৯৩৫, তারিখ: ১৮/০৭/২০২৬) দায়ের করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ লেবু। জিডিতে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়ে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা- হিল জামান জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন অপকৌশল ও ন্যক্কারজনক কর্মকাণ্ড জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।দলীয় নেতাকর্মী ও স্থানীয় মহল অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ প্রত্যাশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড়, থানায় এজাহার

আপডেট সময় : ০১:০২:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬