ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে চরভদ্রাসনে বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল

চরভদ্রাসন প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

সোমবার (২৩ জুন) বেলা ১২টার দিকে চরভদ্রাসন উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রশাসনিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা ও রহমত দেওয়ান, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, “ফ্যাসিবাদের দোসররা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অপপ্রচারের মাধ্যমে রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন। বাংলার জমিনে ফ্যাসিবাদ ও তার দোসরদের আর কোনো স্থান হবে না।”

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে চরভদ্রাসনে বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল

আপডেট সময় : ০১:০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬