ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় লিখিত অভিযোগ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

পাবনা শহরের লস্করপুর টার্মিনাল এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) জেলা প্রতিনিধি মো. নবী নেওয়াজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

গত বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​

অভিযুক্ত ব্যক্তিরা হলেন,মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরী।
​অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নবী নেওয়াজ। লস্করপুর টার্মিনাল সংলগ্ন একটি গেটের পাশে রিপনের চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করেন। ঘটনার প্রতিবাদ করলে ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাসুয়া দিয়ে মাথায় কোপ মারেন। নবী নেওয়াজ দুই হাত দিয়ে সেই কোপ ঠেকানোর চেষ্টা করলে হাতে মারাত্মক আঘাত পান।
​

পরবর্তীতে আসামিরা তাকে লাঠি ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এ সময় তার শার্টের পকেটে থাকা নগদ টাকা ও হেডফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি (অপারেশন) নাহিরুল ইসলাম জানান, সাংবাদিককে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৩:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬