ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ

মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ২১০ বার পড়া হয়েছে

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছাসেবক শক্তি’-র কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ তাজুল ইসলাম তাজকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম তাজ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।

তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ-কে। তাজুল ইসলাম তাজ বলেন, তাঁর প্রতি আস্থা রেখে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তিনি কৃতজ্ঞ।

নবগঠিত কমিটির মাধ্যমে কুড়িগ্রাম জেলায় স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি মানবসেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা মনে করছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ

আপডেট সময় : ০২:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬