সংবাদ শিরোনাম ::
রাজশাহী থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু হচ্ছে আগামী শনিবার
রাজশাহী ব্যুরো :
- আপডেট সময় : ০১:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩৭৫ বার পড়া হয়েছে
রাজশাহী থেকে কৃষিপণ্য পরিবহনের জন্য স্পেশাল ট্রেনটি চালু হচ্ছে আগামী শনিবার । এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্নস্থান থেকে কৃষি পণ্য স্বল্পমূল্যে পরিবহন করা যাবে।
এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানেরও ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টোকহোল্ডারদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম এবং অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।











