রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ
- আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে
রাজশাহী পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের সকল বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৭ টা থেকে রাজশাহী থেকে অনির্দিষ্টকালের জন্য চাঁপাইনবাবগঞ্জ রুটের সকল বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। সেই সাথে রাজশাহী বাস টার্মিনালে আন্দোলন করে আন্দোলনরত শ্রমিকরা।
শ্রমিকরা জানান, সকালে চাপাইনবাবগঞ্জে এক শ্রমিককে অতিরিক্ত চাঁদার জন্য চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা মারধর করে। এর আগেও কয়েকবার রাজশাহীর শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের মালিক সমিতিসহ সিএনজি চালকরা মারধর করেন। এ নিয়ে বারবার আলোচনায় বসলেও কোন সমাধান হয়নি।
আগে এই রুটে ১২০০ টাকা চাঁদা দেওয়া হলেও গত ৫ আগষ্টের পরে থেকে এই রুটে প্রায় ২৮০০ টাকা চাঁদা দিতে হয়। এনিয়ে তাদের মধ্যে প্রায় মারধরের ঘটনা ঘটে। শ্রমিকদের মারধর ও অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানান শ্রমিকরা।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলছেন, দুই জেলার শ্রমিকদের নিয়ে সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হচ্ছে।
























