আনোয়ারায় ঘুমের মধ্যে স্ট্রোক করে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১১:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘুমের মধ্যেই স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতেই নিজ ঘরের শয়নকক্ষেই স্ট্রোক করে মৃত্যু হয় তার।
জানা যায়,আবদুল আজিজ বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক ৫নং ওয়ার্ডের চামবিবি বাপের বাড়ী নুরুল হকের ছেলে। সে কেইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন। এদিকে তার মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আজিজের বড় ভাই মো. জাহেদুল হক জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে আজিজ নিজ রুমে ঘুমাতে যায়। আজ সকাল সাড়ে ৭টার দিকে কাজে যাওয়ার জন্য ডাকতে গেলে দেখা যায়, তাঁর হাত–পা ঠান্ডা এবং অচেতন। দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, ঘুমের মধ্যেই স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ” সকালে যুবকটিকে আনার পর আমরা তার দেহে প্রাণের কোনো আলামত পাইনি, তবুও আমরা চমেকে নিয়ে যেতে বলেছিলাম, পরবর্তীতে স্বজনরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বাড়ি নিয়ে যায়।”
























