রুয়েটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালো কর্তৃপক্ষ
- আপডেট সময় : ১২:৫৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ । কেবলমাত্র রাজশাহীতে নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষাকেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্বস্ত একটি সূত্র থেকে ভর্তি পরিক্ষার তথ্য নিশ্চিত করেছেন। পূর্বে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রুয়েট, কুয়েট ও চুয়েট গুচ্ছভুক্ত থাকলেও এ বছর স্বতন্ত্রভাবে সম্পন্ন হতে যাচ্ছে ভর্তি পরিক্ষা। সে অনুযায়ী, আগামী ৮ ই ফেব্রুয়ারি রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এখনো অফিসিয়াল ভাবে কোন অর্ডার আসেনি রুয়েট থেকে।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত চুড়ান্ত সিদ্ধান্ত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত হওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
























