ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে দুই উপদেষ্টা

আবদুল মামুন,সীতাকুণ্ড-
  • আপডেট সময় : ১২:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

তারা গত শুক্রবার সকালে প্রথমে কেশবপুর তেঁতুলতলায় আরব গ্রীন শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন। এরপর তারা বারআউলিয়া গামারীতলায় কবির স্টিল গ্রীন শিপব্রেকিং ইয়ার্ড ও নন-গ্রীন তাইওয়া শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন।

গ্রীন শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে দুই উপদেষ্টা জানান, সমুদ্র উপকূলে গড়ে তোলা সবুজে ঘেরা এ শিপব্রেকিং ইয়ার্ডগুলো একেবারে দৃষ্টিনন্দন, যা আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে। পরিবেশ ও মানুষের সুরক্ষা নিশ্চিত করে এসব ইয়ার্ডে জাহাজ কাটার সক্ষমতা আছে, আর এ সক্ষমতা ব্যবহার করে ইয়ার্ড তিনটি দেশের সেরা গ্রীন শিপইয়ার্ড হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারী জাকিয়া সুলতানা, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লাস অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর সভাপতি মোঃ আবু তাহের, ভাইস-প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিঙ্কু, মোহাম্মদ করিম উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ নাঈম শাহ ইমরান, মোঃ সেকান্দর হোসেন, আরব শিপব্রেকিং ইয়ার্ডের চেয়ারম্যান মোঃ সায়ের মিয়া, ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন মোহাম্মদ রুবেল সিআইপিসহ প্রমুখ।

তিন গ্রীন শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে ফেরার পথে দুই উপদেষ্টা রাষ্ট্রয়ত্ত্ব গাড়ী প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সেখানেই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন তারা। পরিদর্শন শেষে প্রগতির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান দুই উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে দুই উপদেষ্টা

আপডেট সময় : ১২:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪