ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যু, প্রতিবাদে লাশ নিয়ে সড়কে পিতা

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ১০:৩২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণের মোঃ আরমান জাওয়াদ নামের ৩ মাসের ১শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ৫নং ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে। এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে এসে আমার তিনমাসের শিশুকে মেরে ফেলেছে বন্যহাতি। আমার স্ত্রী ও গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক।

এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে আজ শনিবার ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি নিরসনের দাবিতে তাদের অবরোধ ৫ ঘন্টা ধরে চলছে। অবরোধের ফলে পিএবি সড়কে হয়ে বন্ধ হয়ে আছে যান চলাচল, সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরাসহ আনোয়ারা, বাঁশখালী, মহিষখালীসহ দক্ষিণ হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন, বনবিভাগ ও কেপিজেডের লোকজন যতক্ষণ পর্যন্ত রাস্তায় এসে হাতি নিরসনের সমাধান না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সড়ে দাঁড়াবেন না।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ওয়াসিম আকরাম বলেন, মানুষকে কষ্ট দেওয়া, দূর্ভোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য নয়। আমরা হাতি নিরসনে সরকারের সব অফিসে ধরনা দিয়ে শেষমেশ এই পথ বেঁচে নিয়েছি। বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ এসে হাতি নিরসনের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত (১১টা ৩৬) জামতলা শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি আবদুল গফুর এবং থানার ওসি তদন্ত শাফিউল ইসলাম পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাসুমা জান্নাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান জানান, নিহতের পরিবারকে বনবিভাগ থেকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরন দেওয়া হবে। বন্যহাতি গুলো সরানো কোন উদ্যােগ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান বন্যহাতি গুলো তাড়ানো সম্ভব না।যদি মন্ত্রণালয় থেকে নির্দেশ না দেওয়া হয়।আর বন্যহাতির গুলো সরানো জন্য যেসকল দক্ষ জনবল প্রয়োজন তা আমাদের কাছে নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যু, প্রতিবাদে লাশ নিয়ে সড়কে পিতা

আপডেট সময় : ১০:৩২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫