ভারতে মুসলিম নাগরিকদের উপর নির্যাতন ও হত্যাকান্ডের প্রতিবাদে রাজশাহী নগর যুবদলের সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে
ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন-হত্যা,ও পথে-ঘাটে বস্ত্রহরণসহ মসজিদ-মাদরাসা, বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মহানগর যুবদল।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ৫ টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি রাজশাহী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনাদীঘি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন-হত্যা, পথে-ঘাটে বস্ত্রহরণসহ মসজিদ-মাদরাসা, বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের তিনি তীব্র নিন্দা জানান।সেই সাথে অনতিলম্বে সরকারের মাধ্যমে ও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের মাধ্যমে ভারতের মুসলিমদের ওপর এই বর্বরচিত কর্মকান্ড বন্ধের জোড় দাবি জানান।
সমাবেশে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট এর সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়,মাইনুল ইসলাম মিন্টু যুগ্ন-আহবায়ক রাজশাহী মহানগর যুবদল, মাসুদুল হক মৃধা আব্দুল মমিন সারোয়ার জাহান শিবলী, মজিবুল হক মিলন, শাহীন আক্তার সাঈদ, নুরুন্নবী মুক্তা, মোঃতারেক, মোঃ মোহন আলী, মোঃ রবিন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, মোঃ ফিরোজ,সহ মহানগর যুবদলের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন।
























