ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বিস্ফোরক সহ একাধিক মামলার আসামি দীপন চাকুরিতে বহাল তবিয়তে রুয়েট প্রশাসন নিরব

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে

বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময় দাপুটে যুবলীগ ও ছাত্রলীগ নেতা একাধিক মামলা মাথায় নিয়ে এখনো রুয়েটে চাকরি করছেন প্রকাশ্যে । দীপন ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ বাদশার সন্তান হওয়ায় এখনও দাপটের সঙ্গে রুয়েটে চাকুরিতে রয়েছেন বহাল তবিয়তে ।

দীপনের হাতে ফ্যাসিবাদ সরকারের সময় নির্যাতিত হয়েছেন বিএনপি-জামায়াত পন্থী অসংখ্য শিক্ষক ,অফিসার ও কর্মচারী , আ.ফ.ম মাহমুদুর রহমান দীপন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরীতে যোগদানের পর থেকে দাপটের সঙ্গে জনসংযোগ দপ্তরে দায়িত্বে আছেন জনসংযোগ দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করার সময় বিএনপি জামায়ত পন্থী শিক্ষকদের নাম বিকৃতি করে বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

রুয়েটে নিয়োগ ও ট্রেন্ডার বনিজ্যর নিয়ন্ত্রণ করতেন তিনি , রুয়েটের দূর্নীতিবাজ কর্মকর্তা হারুন ছিলেন দীপনের প্রধান সহযোগী ,আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের নামাজে জানাযার ছবি ফেসবুক ভেরিফায়েড পেজে এক কর্মকর্তা শেয়ার করায় ক্ষমতার দাপটে সাসপেন্ড করেন কর্মকর্তা মিলনকে ।

জানা গেছে, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ২০২৫ সালের ১২ মে পর্যন্ত রাজশাহীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরণ আইনে একাধিক মামলা হলেও তিনি এখনও রুয়েটে জনসংযোগ দপ্তরের দায়িত্ব পালন করছেন । দীপনের ক্ষমতার কাছে যেনো এখনও রুয়েট প্রশাসন অসহায় ।

মামলার বাদী হলেন, সিজান (৩২) বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি একজন সক্রিয় আন্দোলনকারী। তিনি রাজশাহীর শাহমাখদুম থানার পবাপাড়ার মো. সুলতান সরদার ও মোসা. রেহেনা পারভিন দম্পতির সন্তান ।

মামলার এজাহারে বলা হয়েছে, সিজানের নেতৃত্বে গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় সাত শতাধিক ছাত্র, শ্রমিক ও সাধারণ জনতা নিয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মোড় হতে স্বৈরাচারী সরকার পতনের জন্য রাজশাহী শহরের দিকে যাত্রা শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি বোয়ালিয়া থানাধীন খরবোনা সাঁকো ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর কার্যালয়ের সামনে পাকা রাস্তার পাশে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাদের ওপর হামলা করেন।

এজাহারে আরও বলা হয়, আসামিরা হ্যান্ড মাইকে প্রকাশ্যে উচ্চস্বরে বৈষম্যবিরোধী ছাত্রজনতা কেউ যেন প্রাণে বাঁচতে না পারে সেই নির্দেশ দেন। এসময় আসামিরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছুড়তে থাকে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাধিক মামলার আসামি হওয়ার সর্ত্বেও চাকুরীতে কিভাবে বহাল তবিয়তে রয়েছেন দীপন এই বিষয়ে জানতে রুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হইলে তিনি ফোন রিসিভ করেননি ।
রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চেীধুরীর সঙ্গে যোগাযোগ করা হইলে তিনি বলেন রুয়েট প্রশাসনের দীপনের বিষয়ে কিছু করবার সুযোগ নেই মামলা হয়েছে আদালত দেখবে রুয়েট প্রশাসনের হস্তক্ষেপের কিছু নেই এই মামলার বিষয়ে ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, গত ১২ মে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। আইন অনুযায়ী মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিস্ফোরক সহ একাধিক মামলার আসামি দীপন চাকুরিতে বহাল তবিয়তে রুয়েট প্রশাসন নিরব

আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫