ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সাতকানিয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলা- ২০২৫ এর উদ্বোধন

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া:
  • আপডেট সময় : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত সাতকানিয়া উপজেলায়ও শুরু হয়েছে ভূমি মেলা ।

৩ দিনব্যাপী এ ভূমি মেলা- ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড্ডয়ন ও আনুষ্ঠানিক বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করা হয়, চলবে আগামী ২৭ ই মে ২০২৫ পর্যন্ত।

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৫ টি ইউনিয়ন ভূমি অফিসমূ‌হে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে।
সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিত্তম সরকার, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আইসিটি অফিসার আনোয়ার হোসেন, কানুনগো বাচ্চু মনি চাকমা, ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ, ভূমি সেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ‌বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক আড্ডা, গণশুনানি ও ডকুমেন্টারি প্রচারসহ সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য ভূমি সেবা স্টল স্থাপন করা হয়েছে। এবারের ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়ে সর্বোচ্চ গুরত্বারোপ করা হয়েছে।

গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী, বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বণার্ঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভার আয়োজন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতকানিয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলা- ২০২৫ এর উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫