ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ক্যাম্পাসে ছাত্রীদের যাতায়াত সহজ করতে রুয়েটের ইভি সেবা উদ্বোধন

মো: রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রীদের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে খরচ-সাশ্রয়ী বৈদ্যুতিক যান (ইভি) তৈরি করেছে যন্ত্রকৌশল বিভাগ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত থেকে অর্থায়নে তৈরি এ যানটি আজ (১৯ আগস্ট) উদ্বোধন করেন রুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

প্রাথমিকভাবে গাড়িটি শুধুমাত্র ছাত্রীদের হোস্টেল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিবহন সেবা প্রদান করবে। প্রতি ২০ মিনিট অন্তর গাড়িটি চলাচল করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ সফল হলে সেবার পরিধি আরও বাড়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন,“আমরা বাহির থেকে গাড়ি ক্রয় না করে রুয়েটের গবেষণা খাত থেকে অর্থ বরাদ্দ দিয়েছি। এতে যেমন গবেষণাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি শিক্ষার্থীরাও বাস্তব প্রয়োগমুখী অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে আসবে।”

প্রকল্পটির নেতৃত্ব দেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান। প্রতিটি গাড়ির আনুমানিক উৎপাদন খরচ ৫-৬ লাখ টাকা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত প্রায় ১৮ লাখ টাকা দামের ইভিগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

প্রকল্প সম্পর্কে অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান বলেন,“এই উদ্যোগের মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের (OBE) লক্ষ্যসমূহ অর্জন করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীরা শুধু জ্ঞানে নয়, বাস্তব সমস্যার সমাধানেও সমান দক্ষতা প্রদর্শন করেছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্যাম্পাসে ছাত্রীদের যাতায়াত সহজ করতে রুয়েটের ইভি সেবা উদ্বোধন

আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫