ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

গাইবান্ধায় তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার দীর্ঘ ”মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

আজ (বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার–কুড়িগ্রাম চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত বহুল প্রতীক্ষিত ১৪৯০ মিটার দীর্ঘ “মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন।

এসময় উপদেষ্টা বলেন, “বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্সদের অন্যতম। তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই সেতুটির নামকরণ করা হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’। মাননীয় উপদেষ্টা আহ্বান জানান, মওলানা ভাসানীর পদাঙ্ক অনুসরণ করে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, যে রাষ্ট্র পানি ও সীমানাসহ যেকোনো ন্যায্য দাবি আদায়ে কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না।”

স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, “সেতুটি চালু হওয়ার ফলে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ পার্শ্ববর্তী জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এর মাধ্যমে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধি, নতুন কলকারখানা স্থাপন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামগ্রিকভাবে স্থানীয় অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।”

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত এবং বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড) এর যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১৪৯০ মিটার দৈর্ঘ্য ও ৯.৬০ মিটার প্রস্থের এই সেতুটি ২ লেনবিশিষ্ট এবং মোট ৩১টি স্প্যান নিয়ে নির্মিত একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এর এশিয়া অপারেশন্সের মহাপরিচালক ড. সৌদ বিন আয়েদ আল-শাম্মারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার দীর্ঘ ”মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫