ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মহানবী(সা.)এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল— ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী(সা.)এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল। তাঁর সিরাত অনুসরণের মাধ্যমে তরুণ ও যুব সমাজ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে।

আজ বিকালে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে তাঁর সাথে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সময়ের তরুণরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে। তারা চাকরি, শিক্ষা, সম্পর্ক, মানসিক চাপ প্রভৃতি সমস্যায় দিশেহারা হয়ে পড়ে। রাসূল (সা.)-এর জীবন-সংগ্রাম থেকে তরুণরা কীভাবে বাধা মোকাবেলা করে উন্নতির পথে এগোতে হয় সেটা শিখতে পারে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসূল (সা.) একজন চূড়ান্ত সফল ব্যক্তি ছিলেন। পরিবার, সমাজ, যুদ্ধক্ষেত্র, রাষ্ট্র-সবক্ষেত্রে তিনি ছিলেন সফল। এরূপ সফল নেতৃত্ব গুণ অর্জনের জন্য তরুণদেরকে সিরাত অনুশীলনে মনোনিবেশ করা প্রয়োজন।

সিরাত চর্চার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, রাসূল (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি। তাঁর সিরাত চর্চার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

সাক্ষাৎকালে তাঁরা বিশ্বব্যাপী যুব সমাজের মাঝে সিরাত চর্চা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় ড. মিজানুর আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠেয়  সিরাত সম্মেলনে যোগদানের জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহানবী(সা.)এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল— ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০১:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫