ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রুয়েটে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদকে থানায় সোপর্দ।

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।

ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন সাজ্জাদ তার বিরুদ্ধে ছাত্র সংগঠনের ক্ষমতার অপব্যবহার করে হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই হামলার বৈধতা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের সাজ্জাদের শাস্তির দাবি জানানোর পরও একাধিকবার ক্লাসে যোগ দেওয়ার চেষ্টা করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি আবার ক্লাসে উপস্থিত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। এ সময় শিক্ষার্থীদের চাপের মুখে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানায় সোপর্দ করে। পরে থানার একটি টিম ছাত্রকল্যাণ দপ্তর থেকে সাজ্জাদকে নিয়ে যায়।

উল্লেখ্য, সাজ্জাদসহ নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতাকে রুয়েটে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবে না এবং অভিযুক্তদের পাশাপাশি তাদের মদদদাতাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েটে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদকে থানায় সোপর্দ।

আপডেট সময় : ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫