সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্যকোটা স্থগিত
রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় : ০৭:৩০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটায় ভর্তির কার্যক্রম শনিবার দিবাগত রাত একটায় স্থগিতের ঘোষণা দেন ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকিব।
এদিকে, আন্দোলনের নামে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আজ রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল আলীম।
ক্যাম্পাসের বিরাজমান পরিস্থিতিতে আজ জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।
























