ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পটিয়ায় রিকশা ছিনতাইয়ের সময় চালকের গলায় ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক!!

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় রিকশা ছিনতাইয়ের সময় বাঁধা দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার সুচক্রদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রিকশা চালকের নাম সাখাওয়াত হোসেন (২০)। তিনি চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার কালু মিয়ার ছেলে।

আহতের ভাই মোহাম্মদ আলমগীর জানান, সাখাওয়াত তাকে ফোন করে জানায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে। পরে সে অজ্ঞান হয়ে যাওয়ায় কোন জায়গায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি বলেন, “আহতের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সদিয়া নামের আরও এক রিকশা চালক। এখনো সেই খুনের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটিয়ায় রিকশা ছিনতাইয়ের সময় চালকের গলায় ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক!!

আপডেট সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫