ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

“ঈশ্বরগঞ্জে ডাকাতি-প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক উজ্জ্বল হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) গভীর রাতে আঠারবাড়ি ইউনিয়নের শৈলাটি গ্রামের নিজ বাড়ির সামনের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত উজ্জ্বল হাসান ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকা এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডাকাতি ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়াও থানায় তার নামে আরও দুটি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান। তিনি বলেন, “ডাকাতি ও প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রক্রিয়াও চলমান।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“ঈশ্বরগঞ্জে ডাকাতি-প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার”

আপডেট সময় : ০৭:২৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫