ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজউক ছাড়াই জামতলায় বহুতল ভবন, এলাকায় ভয়াবহ ঝুঁকি

ডেস্ক নিউজ -----
  • আপডেট সময় : ০৪:২৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখানের জামতলায় মাত্র ১ কাঠা জমির উপর চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়েছে রাজউকের কোনো অনুমোদন ছাড়াই। নকশাহীন এই অবৈধ নির্মাণে ভাড়াটিয়া ও আশপাশের বাসিন্দারা প্রতিনিয়ত ভয়াবহ ঝুঁকিতে বসবাস করছেন।

সরেজমিন ও একাধিক সূত্রে জানা গেছে, সিটি জরিপ নম্বর ৩০৬২৩–এর প্লটে কোনো বৈধ নকশা ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে। আশেপাশে প্রবেশের মতো সড়ক না থাকায় অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্সের প্রবেশ অসম্ভব হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভবনের মালিক আলী হোসেন (৭০) স্বীকার করেছেন যে, ভবনটি অনুমোদন ছাড়া নির্মাণ করা হয়েছে। তবে তার মেয়ে মিতু সাংবাদিকদের প্রতি অসামাজিক, আক্রমণাত্মক আচরণ করেন এবং নানা হুমকি দিয়ে বলেন সব অনুমোদন আছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে মিতুর অশোভন আচরণে তারাও অতিষ্ঠ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন,
“আমরা বহুবার আপত্তি জানিয়েছি। কিন্তু নিয়ম-কানুন তোয়াক্কা না করে রাতারাতি ভবন তৈরি করা হয়েছে। এখন আমাদের জীবনও ঝুঁকির মধ্যে।”

অবৈধভাবে নির্মিত এই বহুতল ভবনটি প্রতিমাসে ভাড়া দিয়ে মালিক বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, কোনো অজ্ঞাত অপশক্তির প্রভাবে বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের বক্তব্য, অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ এ ভবনটি দ্রুত ভেঙে ফেলা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যাতে বহু প্রাণহানি অনিবার্য হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজউক ছাড়াই জামতলায় বহুতল ভবন, এলাকায় ভয়াবহ ঝুঁকি

আপডেট সময় : ০৪:২৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫