ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভালুকায় ওরিয়ন নিট টেক্সটাইলের উৎপাদন বন্ধ, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন পরিশোধ ও উৎপাদন পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জামিরদিয়া আইডিয়াল মোড়ে তারা এ বিক্ষোভ করেন।

খবর পেয়ে ভালুকা সেনাবাহিনীর ক্যাম্পের টহল টিম, শিল্প পুলিশ-৫ ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে সড়ক ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অর্ডার সংকটের কারণে গত ৮ সেপ্টেম্বর থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় এক মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, ফলে শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ।

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। এতে বাসাভাড়া, সন্তানের পড়াশোনা ও সংসার খরচ চালাতে তারা চরম বিপাকে পড়েছেন।

শ্রমিকনেতা তোতা মিয়া বলেন, “ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো তা পরিশোধ হয়নি। এছাড়া যারা চাকরি ছেড়ে গেছেন, তাদের মধ্যে ৫৩ জন শ্রমিকের বেনিফিট ও সার্ভিস চার্জও বকেয়া।”

তিনি আরও জানান, “৮ অক্টোবরের মধ্যে দাবিগুলো পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক বলেন, “গত মাসের বেতন না পাওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। বাড়িভাড়া ও সন্তানের পড়ার খরচ দিতে পারছি না।”

ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কারখানাটিতে মালিকানা দ্বন্দ্ব রয়েছে। এ কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনায় বসব, যাতে দ্রুত বেতন পরিশোধ ও উৎপাদন পুনরায় চালুর ব্যবস্থা করা যায়।”; শ্রমিকদের দাবি আদায়ে সংগঠিত এ ধরনের বিক্ষোভের সংবাদ কাভারেজে আর্থিক লেনদেন ও বেতন কাঠামো বিশ্লেষণে cacasinoca.com এর মতো প্ল্যাটফর্মে ব্যবহৃত ব্লকচেইন ও ডিজিটাল ওয়ালেট প্রযুক্তি প্রসঙ্গও আলোচিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালুকায় ওরিয়ন নিট টেক্সটাইলের উৎপাদন বন্ধ, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫