হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ
- আপডেট সময় : ০৯:৫৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ৯ অক্টোবর বেলা ১২টায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহসী মাসনাদ, হোসেনপুর কটিয়াদি সার্কেলের এএসপি তফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন।
সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন। পাশাপাশি শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তি দূর করার জন্য সতর্ক করা হয় এবং নিজেদের মধ্যে মাদকবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।














