ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

“ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

“দুর্যোগে ঝুঁকি হ্রাসে সবার জন্য জ্ঞান ও প্রস্তুতি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হারায়রা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিম, ফায়ার সার্ভিসের ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুসুদ্দি, ফায়ার সার্ভিস ময়মনসিংহ স্টেশনের অফিসার জুলহাস উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ডিআইও-১ জসিম উদ্দিন, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রধান সহকারী আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগে প্রাণ ও সম্পদের ক্ষতি কমাতে প্রতিটি নাগরিককে প্রশিক্ষিত ও সচেতন হতে হবে।

পরে বিদ্যালয়ের মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন”

আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫