ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার কাঠালী এলাকায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে অবস্থান নেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভালুকা উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এর পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—
১. সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. প্রতি মাসের বেতন মাসের ১০ তারিখের মধ্যে দিতে হবে।
৩. আজকের শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না।
৪. ওভারটাইম হার পূর্বের ৬৮ শতাংশে ফিরিয়ে আনতে হবে।
৫. হাজিরা বোনাস ১,০০০ টাকা নির্ধারণ করতে হবে।
৬. টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করতে হবে।
৭. প্রতিদিন ন্যূনতম ৪ ঘণ্টা ওভারটাইম দিতে হবে।
৮. অবসরের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
৯. শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০,৪১৭ টাকা নির্ধারণ করতে হবে।
১০. প্রতি বছর ন্যূনতম ১০ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে।

শ্রমিক নেতারা জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা পুনরায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে— সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২০ অক্টোবরের মধ্যে পরিশোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৩:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫