নেত্রকোনায় অসহায় প্রতিবন্ধীদের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০২:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে
পূর্বসূত্রতার জের ধরে সদর উপজেলায় প্রতিবন্ধী ভাই বোনদের আমন ফসলের ৩৮ শতাংশ ভূমির ৩২ ধান ক্ষেত জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে, পাশের হড়িপুর গ্রামের গনি মিয়া গংদের বিরুদ্ধে|
অভিযোগে জানা যায়, সোমবার ভোর ৬ ঘটিকার সময় সদর উপজেলার মৈশাখালী গ্রামের প্রতিবন্ধীদের জমির ধান ক্ষেত কেটে নিয়ে গেছে। মৃত সমর আলীর শারীরিক প্রতিবন্ধী ছেলে মেয়ে মোঃ তোফাজ্জল ইসলাম, মোঃ মামুন ও মিনা আক্তার এরা তিনজন শারীরিক প্রতিবন্ধী চলা ফেরা করতে পারেনা। অন্যের সাহায্যে বিভিন্ন এলাকায় ভিক্ষা করে সংসার চালায়।
তাদের একমাত্র পৈত্রিক সম্পত্তির রোপন কৃত আমন ধান কেটে নিয়েছে পাশের গ্রামের গনি মিয়ার নেতৃত্বে ১. সাদ্দাম হোসেন (৩০) মনসুর মিয়া(৩২)আবু হানিফা(৩৬)একই পিতা গনি মিয়া। ফজলু মিয়া (৫৫) পিতা মৃত এহেদ আলী, আকাশ মিয়া (২৮) পিতা ফজলু মিয়া, লাল চাঁন মিয়া (৫৫) পিতা মৃত আব্দুস সমেদ, আশিক মিয়া (২২) রুমান মিয়া (২৪) পিতা লাল চাঁন মিয়া সর্বসাং হড়িপুর, এরা ২০ জনের সংঘবদ্ধ একটি দল মিলে দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক ধান ক্ষেত কেটে নিয়ে যায়। বাকি সমস্ত জমির ক্ষেত নষ্ট করে চলে যায়।
অভিযোগে আরও জানা যায় ,গত দেড় মাস আগে বাড়ি ঘরে হামলা করে বৃদ্ধ শিশুসহ অনেককেই পিটিয়ে গুরুতর আহত করে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিচ্ছে।
আদালতে মামলা চলমান থাকার পরও জমির ধান কেটে নিয়েছে। এই নিয়ে এলাকার মানুষের জনমনে ক্ষোভ বিরাজ করছে। জমির ধান কাটার বিষয়ে গনি মিয়ার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এই জমি তার স্ত্রী আমেনা খাতুনের এটা তার পৈত্রিক সম্পত্তি এই জন্য জমির ধান ক্ষেত কেটে নিয়ে এসেছি।
এ ব্যপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
























