ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাফল্যের স্বীকৃতি পেল ৩৭ শিক্ষার্থী: গোবিন্দপুর আইডিয়াল স্কুলে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর আইডিয়াল স্কুলে ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে হোসেনপুর মেধাবৃত্তি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ক্রেস্ট, সনদপত্র ও উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল, ১০ জন প্রথম গ্রেড এবং ২১ জন সাধারণ শ্রেণির শিক্ষার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আলাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, এবং সাংবাদিক তপন চন্দ্র সরকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হোসেনপুর উপজেলা মেধাবৃত্তি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রবিন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপবৃত্তির টাকা তুলে দেন।

অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য সমাজের গর্ব। এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাফল্যের স্বীকৃতি পেল ৩৭ শিক্ষার্থী: গোবিন্দপুর আইডিয়াল স্কুলে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৯:৪৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫