ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৮:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করেছে শিক্ষকরা।

কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে কলেজ চত্ত্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ ইউনিটের আয়োজনে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগান সম্বলিত ব্যানার টাঙিয়ে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন শিক্ষকরা ।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস এর বাংলা বিভাগের প্রভাষক মো: জাহাঙ্গীর আলম, মো: মমিনুল হক, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক চন্দন কুমার সরকার, মোস্তাফিজার রহমান প্রমুখ।

শিক্ষকরা জানান, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। দীর্ঘদিন ধরে প্রাপ্য পদোন্নতি না পাওয়ায় তাদের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে। প্রশাসনিক জটিলতা ও ফাইলে বিলম্বের কারণে তাদের পদোন্নতির গেজেট ঝুলে আছে। তাই দ্রুত সময়ের মধ্যে ন্যায্য পদোন্নতির আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা।

এদিকে, চলমান কর্মসূচির কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৮:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫