ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামে নব যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৬:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ অন্নপূর্ণা দেবনাথ এঁর সাথে জেলার সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, গণমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ জেলার উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া, জনবান্ধব উদ্যোগ এবং প্রশাসনের বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জুলাই যোদ্ধা সাংবাদিক ইউনুছ আলী ও শফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

সভায় বক্তারা প্রশাসন ও জনগণের মাঝে সমন্বিত সম্পর্ক জোরদার এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা স্থানীয় উন্নয়ন অগ্রাধিকারের বিষয়ে পরামর্শ প্রদান করেন। অংশ গ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা, নাগরিক ভোগান্তি ও সেবাদান ব্যবস্থার উপর বিভিন্ন মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে নব যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫