ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঢাকা ৬ আসন-এ আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিসিদের সঙ্গে বৈঠক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৬ বার পড়া হয়েছে

রাজধানীর ঢাকা ৬ আসন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসন, মাদক নির্মুল করতে সংশ্লিষ্ট ডিসিদের সঙ্গে আলোচনা সভা করেছেন আসনটির সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার ২১ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), ওয়ারী বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), কোতোয়ালি থানা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাগণ।

সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। এ লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা ৬ আসনকে বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা ৬ আসন-এ আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিসিদের সঙ্গে বৈঠক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের

আপডেট সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬