ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মৃত্যুর মরদেহ দেখতে যাওয়াই নিজেই মরদেহ হয়ে গেল

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটিনুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ট্রাক আখাউড়ার দিকে আসছিল। একই সময়ে কাশেম মিয়াকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা বিজয়নগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​নিহতের পারিবারিক সূত্র জানায়, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে মরদেহ শেষবারের মতো দেখতে সিএনজিযোগে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এমন করুণ পরিণতি তার প্রাণ কেড়ে নেয়। দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং স্থানীয় লোকজন ট্রাকটিকেও ঘটনাস্থল থেকে চলে যেতে দেয় বলে জানা গেছে।

​আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই বাড়িতে নিয়ে গেছেন।

মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা হয়নি। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৃত্যুর মরদেহ দেখতে যাওয়াই নিজেই মরদেহ হয়ে গেল

আপডেট সময় : ০৮:১৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬