ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

যশোরে অপপ্রচার-মানহানির অভিযোগ নারী উদ্যোক্তা লাকী নূর জাহানের সংবাদ সম্মেলন

মালিকুজ্জামান কাকা
  • আপডেট সময় : ০৭:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার, মানহানি ও ব্যবসায়িক হয়রানির অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নারী উদ্যোক্তা ও পেশাদার রন্ধনশিল্পী লাকী নূর জাহান।

বুধবার (২৪ জুন) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে লাকী নূর জাহান বলেন, তিনি দীর্ঘদিন ধরে পেশাদার শেফ হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে তিনি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।

তার অভিযোগ, ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মুসলিমা খাতুন নামের এক নারী তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। এতে তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।

লাকী নূর জাহান জানান, যশোরের ধর্মতলায় অবস্থিত ‘টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ তারা দীর্ঘদিন যৌথভাবে পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

তিনি অভিযোগ করেন, তার অজান্তে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও মালিকানা দখলের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি পরিচালনা বোর্ডে দায়িত্বে নেই তাহলে কিভাবে অর্থ নিতে পারেন।
লাকী নূর জাহানের দাবি, গত ১৫ জুন বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইতে গেলে তাকে অপমান, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় তিনি সামাজিক, পারিবারিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে আদালতে একটি মানহানির মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সাত জন পার্টনার মিলে প্রতিষ্ঠান গড়েন ২০২১ সালের ১৩ মার্চ। ভালোই চলছিল। ২০২৪ সালে মুসলিমা তার স্বামীর সহায়তায় প্রতিষ্ঠানটি অন্য স্থানে সরিয়ে ভিন্ন নামে পরিচালনা করছেন। সাত পার্টনারের বাকিরা ঢাকা বা বিদেশ থাকেন। তারা প্রথমে বিষয়টি জানতে পারেনি। মুসলিমা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফারহানা ইয়াসমিন বিপাশা ও ফিরোজা খাতুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোরে অপপ্রচার-মানহানির অভিযোগ নারী উদ্যোক্তা লাকী নূর জাহানের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬