ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নবীনগরে পারিবারিক কলহের জেরে ব্যক্তির মৃত্যু!

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে পারিবারিক কলহের জেরে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তি বিষপান করে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মনির হোসেন খড়িয়ালা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্ত্রী রোজিনা বেগমের সাথে মনিরের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে পারিবারিক অভিমান থেকে মনির হোসেন বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সময় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাবার বাড়ি ইশানগরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে পারিবারিক কলহের জেরে ব্যক্তির মৃত্যু!

আপডেট সময় : ০১:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬