ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

কালীগঞ্জ (ঝিনাইদহ): কালীগঞ্জে কৃষি প্রণোদনা: কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরন

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

কৃষকের উৎপাদিত ফসলের সঠিক সংরক্ষণ নিবশ্চিত করা এবং সংরক্ষণজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী কৃষকগণ।

অনুষ্ঠানে কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজসহ বিভিন্ন পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে প্রয়োজনীয় বায়ু চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ফসলের পচন ও অপচয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং কৃষকেরা দীর্ঘ সময় ধরে তাদের উৎপাদিত পণ্য নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। ফলশ্রুতিতে একদিকে যেমন কৃষকের বড় অঙ্কের আর্থিক ক্ষতি রোধ হবে, অন্যদিকে অফ-সিজনে বাজারে সঠিক সময়ে ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রি করার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, কৃষি বিভাগের এই ধরনের সময়োপযোগী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্যোগ কৃষকের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশে একটি টেকসই ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালীগঞ্জ (ঝিনাইদহ): কালীগঞ্জে কৃষি প্রণোদনা: কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরন

আপডেট সময় : ০৪:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬