মহেশপুরে এডিপির অর্থায়নে সেলাই মেশিন, হুইল চেয়ার ও উপকরণ বিতরণ: মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব —সংসদ সদস্য মতিয়ার রহমান
- আপডেট সময় : ০৪:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, আলমারিসহ বিভিন্ন জীবনমান উন্নয়নমূলক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় মহেশপুর উপজেলা হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণসমূহ বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মতিয়ার রহমান।
একটি সেলাই মেশিন একটি পরিবারের আয়ের পথ তৈরি করতে পারে”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান বলেন,
“সরকারের উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন করা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। একটি সেলাই মেশিন একটি পরিবারের আয়ের পথ তৈরি করতে পারে, একটি হুইল চেয়ার একজন প্রতিবন্ধী মানুষের চলার শক্তি বাড়াতে পারে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “সরকারি সহায়তা সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য ও দায়িত্ব। বিতরণকৃত এই উপকরণগুলো সুবিধাভোগীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে স্বচ্ছতার সাথে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৪৫টি সেলাই মেশিন, ১২টি আলমারি, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার চিকিৎসা সামগ্রী স্থানীয় হাসপাতালের জন্য আইপিএস (IPS) সহ অন্যান্য জরুরি সরঞ্জাম। তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন খেলার উপকরণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান, মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি এটিএম খায়রুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির মোঃ ফারুক আহমেদ, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, পৌর জামায়াতের আমির মোঃ নওফেল আহমেদ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর আদর্শ প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি মোঃ সারোয়ার হোসেন এবং মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সরকারি এই বিশেষ সহায়তা ও উপহার পেয়ে উপস্থিত সুবিধাভোগীরা অত্যন্ত সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
























