ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের স্মারকলিপি

মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও(বালিয়াডাঙ্গী)
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন বৃহৎ রামমূর্তি ও অন্যান্য মূর্তি অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ(বালিয়াডাঙ্গী)ঠাকুরগাঁও।

বুধবার (২৫ জুন) সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সংগঠনটির নেতারা দাবি করেন, পলাশবাড়ী এলাকায় নির্মাণাধীন রামমূর্তি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো স্থানীয়ভাবে বিতর্কের সৃষ্টি করেছে এবং বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত উদ্বেগ তৈরি করতে পারে। তারা প্রকল্পটির অর্থায়নের উৎস, অনুমোদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তেরও দাবি জানান।

এছাড়া স্মারকলিপিতে নির্মাণাধীন সকল বিতর্কিত স্থাপনা অপসারণ, প্রকল্পের বৈধতা যাচাই, অর্থের উৎস অনুসন্ধান এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সংগঠনের নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের স্মারকলিপি

আপডেট সময় : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬