ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কয়রায় তক্ষক সাপ উদ্ধারের পর গহীন সুন্দরবনেই অবমুক্ত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

খুলনার কয়রা উপজেলা সদরের একটি বাসাবাড়ির গাছ হতে তক্ষক সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ঐ তক্ষক সাপটি অবশেষে সুন্দরবনেই অবমুক্ত করা হয়েছে।

বুধবার বিকাল ৪ টার দিকে কয়রা সদরের নজরুল ইসলামের বাড়ির একটি গাছ হতে সাপটি উদ্ধার করা হয়। সাপটি ১৯ ইঞ্চি লম্বা ছিল।

জানা গেছে, যে কোন স্থান হতে কয়রা সদর ইউনিয়নের ১নং ওর্য়াডের বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে একটি তক্ষক সাপ আসে। বিষয়টি এলাকাবাসী কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীদের জানায়। তাৎক্ষণিক বন বিভাগ ও ভিটিআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে।

এ সময় সাপটি উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন, স্টাফ মশিউর রহমান, মোঃ রবিউল ইসলাম, ভিটিআরটি সদস্য মোঃ ইয়াছিন আলী, সিপিজি সদস্য বিল্লাল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে উদ্ধারকৃত তক্ষক সাপটি জনসাধারণের উপস্থিতিকে বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কয়রায় তক্ষক সাপ উদ্ধারের পর গহীন সুন্দরবনেই অবমুক্ত

আপডেট সময় : ০৮:২২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬