ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বামনার মেয়ে মঠবাড়িয়ায় স্ত্রী, স্বামী শশুর শাশুড়ির নির্যাতনে গৃহবধূ বিচার চেয়ে কাঠালিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যৌতুক ও পারিবারিক কলহের জেরে স্বামী ও শাশুড়ির নির্মম নির্যাতনের শিকার হয়ে অবশেষে ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছে আশ্রয় নিয়েছেন এক গৃহবধূ। নির্যাতিত ওই গৃহবধূর রিমি আক্তার  তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
​ভুক্তভোগী গৃহবধূ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা ওই গৃহবধূর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই যৌতুকের দাবিতে এবং বিভিন্ন পারিবারিক কারণে তাঁর ওপর প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। সর্বশেষ গতকাল স্বামী ও শাশুড়ি মিলে তাঁকে  বেধড়ক মারধর করে  জখম করে। একপর্যায়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।
​নির্যাতনের শিকার রিমি আক্তার  নিজের জীবন বাঁচাতে এবং কোনো উপায় না পেয়ে পাশ্ববর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া প্রেস ক্লাবে এসে পৌঁছান। প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং তাঁর ওপর চালানো অমানুষিক নির্যাতনের বিবরণ দেন। এ সময় তাঁর শরীরে আঘাতের চিহ্নও দেখতে পাওয়া যায়।
​নির্যাতিত গৃহবধূ রিমি আক্তার  জানান, “বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি আমার ওপর নানা অজুহাতে অত্যাচার চালিয়ে আসছে। আমি অনেক সহ্য করেছি। কিন্তু তারা আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। আমি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে কাঠালিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে আশ্রয় নিয়েছি। আমি এই অন্যায়ের বিচার চাই এবং আমার নিরাপত্তা চাই।”
​এ বিষয়ে কাঠালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছেন এবং ওই গৃহবধূকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
​খবর লেখা পর্যন্ত এই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। এলাকার সচেতন মহল এই নির্মম ও অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বামনার মেয়ে মঠবাড়িয়ায় স্ত্রী, স্বামী শশুর শাশুড়ির নির্যাতনে গৃহবধূ বিচার চেয়ে কাঠালিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬