সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিদেশ সফর শেষে দেশে ফেরাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন
নিউজ ডেক্স
- আপডেট সময় : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রথম সরকারি বিদেশ সফর শেষে দেশে ফেরাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন সফরের সার্বিক বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ, শাহাদাৎ স্বাধীন ও সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক খান।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে ঢাকায় পৌঁছান।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান।
























