ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. মিজানুর রহমান (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক মিজানুর রহমান উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার হোসেন আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবার চালানটি জব্দ করা হয়। অভিযানের সময় একজনকে আটক করা সম্ভব হলেও ঘটনায় জড়িত আরও চারজন পালিয়ে যায়।

এ ঘটনায় পলাতক আসামিরা হলেন— হোসেন আলী (পিতা: মোজাফফর হোসেন), মো. তারেক হোসেন (পিতা: হোসেন আলী), উভয়ের বাড়ি মরিচ্যা, উখিয়া; কামাল উদ্দিন ওরফে ‘সাইত্রিশ কামাল’ (পিতা: মৃত মির আহমদ), পূর্ব গোয়ালিয়াপালং, খুনিয়াপালং, রামু এবং মনজুর খলিবা (পিতা: আলী), পাতাবাড়ী, হলদিয়াপালং, উখিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা, আটক আসামি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬