ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর মহাদেবপুরে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার রাইগাঁ ইউনিয়নের নারায়ণপুর ব্রিজ থেকে কুড়াইল গ্রাম পর্যন্ত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খালের দুই পাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে, তেমনি মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে এবং রোপণের পাশাপাশি গাছের পরিচর্যাতেও সমান গুরুত্ব দিতে হবে। সরকারের সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর মহাদেবপুরে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০১:৪২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬