গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১০:১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হতে ২১৫ ফিট সিসি রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজকে ১ জুলাই ( বুধবার) দুপুর ১২ টায় মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং ২১৫ ফিট সিসি রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ২৫ কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান রোকন, জামায়াত ইসলামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জয়মনির হাট ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতোয়ার রহমান, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাইদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মিলনী পাড়ার সাধারণ জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
























