ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নাগেশ্বরীতে পানিবন্দি পরিবার পেল সরকারি সহায়তা

​শাওন আহম্মেদ লেবু | স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

উজানের ঢল ও ভারী বর্ষণে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানির কুটি বাঁধসংলগ্ন এলাকার অন্তত ৩০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিপাকে পড়া এসব মানুষের সহায়তায় দ্রুততার সাথে এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন।

​গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার তেলিয়ানির কুটি, তেলিয়ানিরপাড় ও মুরিয়াঘাটপাড় এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন।

​ত্রাণ প্যাকেজের প্রতিটি পরিবারকে ১৪.৩৫ কেজি ওজনের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়াসহ নিত্যপ্রয়োজনীয় মসলাজাতীয় পণ্য।

​ত্রাণ বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী ফিরোজ কবীর, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

​ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন বলেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় প্রশাসনের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। দুর্যোগের এই মুহূর্তে সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি তালিকা তৈরি করছি এবং পর্যায়ক্রমে দুর্গত সকল মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাগেশ্বরীতে পানিবন্দি পরিবার পেল সরকারি সহায়তা

আপডেট সময় : ০২:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬